চাকরি বাতিল কাণ্ড: যোগ্যদের মেয়াদ বাড়াতে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্ষদ ও এসএসসি
August 23, 202611:03 am

বিগত আমলের বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের একাংশের চাকরির মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হতে চলেছে। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এবং কর্মরত শিক্ষকরা স্কুলে যাওয়া বন্ধ করলে শিক্ষা ব্যবস্থার ওপর বড় প্রভাব পড়ার আশঙ্কায় সুপ্রিম কোর্টে বিশেষ আর্জি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ।
শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে একটি বিজ্ঞান মেলায় যোগ দিয়ে এই প্রসঙ্গে মুখ খুলেছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সরকারি আমলার নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এদিকে, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বাড়াতে রাজ্যের দুই হাজার হাইস্কুলে অত্যাধুনিক ‘অটল টিঙ্কারিং ল্যাব’ চালুর পরিকল্পনাও দ্রুত কার্যকর হতে চলেছে।