‘ক্রিয়েটিভিটি নেভার রিটায়ার্স’, ব্যস্ততার ফাঁকে রং-পেনসিলে ‘আমার মা ভারত মা’ আঁকলেন অগ্নিমিত্রা
August 23, 202611:33 am

পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের ছোটবেলা থেকেই মূল ভালোবাসা রং, তুলি আর পেন্সিল। তবে রাজনীতি ও মন্ত্রীত্ব সামলানোর ব্যস্ততায় দীর্ঘদিন ধরে সেই প্রিয় কাজ থেকে দূরেই থাকতে হয়েছিল তাঁকে। সম্প্রতি ‘সিনিয়র সিটিজেন ডে’ উপলক্ষে আয়োজিত আর্ট থেরাপি কর্মশালা ‘ক্রিয়েটিভিটি নেভার রিটায়ার্স’-এ যোগ দিয়ে আবারও ক্যানভাসে ফিরলেন তিনি।
এই বিশেষ কর্মশালায় ‘আমার মা ভারত মা’ থিমের ওপর নিজের হাতে ছবি আঁকেন অগ্নিমিত্রা। দীর্ঘদিন পর রং-পেন্সিল হাতে পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, কাজের চাপে আঁকাআঁকি বন্ধ থাকলেও পুরনো অভ্যাসে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বয়স যে সৃজনশীলতার পথে কখনও বাধা হতে পারে না—এই বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। নিজের আঁকা ছবির মাধ্যমে সেই ভাবনাকেই আরও একবার পোক্ত করলেন তিনি।