মুম্বাইয়ে গণেশ মূর্তির শোভাযাত্রায় চরম বিপর্যয়: ভেঙে পড়ল ‘ভুলেশ্বরচা রাজা’, প্রাণ হারালেন ২ ভক্ত!
August 23, 202611:33 am

মুম্বাইয়ের ভুলেশ্বর এলাকায় গণেশ মূর্তির শোভাযাত্রা চলাকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাত প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ ‘ভুলেশ্বরচা রাজা’-র বিশাল মূর্তিটি ভক্তদের শোভাযাত্রার সময় হঠাৎ ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) জানিয়েছে, জয় অম্বে চকের কাছে দুর্ঘটনাটি ঘটার পরপরই পুলিশ, ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সংকেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত জোশী (৩০) নামের দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে ৫ ও ৭ বছর বয়সী দুটি ছোট মেয়েও রয়েছে; তাদের চিকিৎসা চলছে। ঘটনার জেরে উৎসবে মেতে ওঠা স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায় নেমে এসেছে।