পাকিস্তানের আরও ঘনিষ্ঠ ঢাকা! ইসলামিক ন্যাটো নিয়ে বড় জল্পনা কি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলবে?

পাকিস্তানের আরও ঘনিষ্ঠ ঢাকা! ইসলামিক ন্যাটো নিয়ে বড় জল্পনা কি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে কোনও অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামো তৈরি হলে তাতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ বিদেশনীতি অনুসরণের অংশ হিসেবেই এই পদক্ষেপ বিবেচনা করছে ঢাকা। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের এই যৌথ প্রতিরক্ষা জোটে যোগ দিলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো আরও মজবুত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের এই অবস্থান পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গে ঢাকার কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায়, এই ঘটনা ভারতের জন্যও নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিকে, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রেও সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তবে এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এই প্রতিরক্ষা সমঝোতার সামগ্রিক ঘটনাক্রমের ওপর কড়া নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *