সেপ্টেম্বরে চার দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম?

সেপ্টেম্বরে চার দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম?

অক্টোবরের মাঝামাঝি দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরে দফায় দফায় চার দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস, প্রতি শনিবার ছুটি এবং পারফর্ম্যান্স লিঙ্কড ইনসেন্টিভের কাঠামোগত বদলের মতো একাধিক দাবিতে এই আন্দোলনের ঘোষণা করা হয়েছে। দাবিপূরণ না হলে আগামী অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ব্যাঙ্ককর্মীরা। এই কর্মী আন্দোলনের জেরে আগামী দিনে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, যার সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি এবং ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর ছুটি। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে টানা চার দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ফের টানা তিন দিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে এর প্রভাব পড়লেও প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কগুলি এই কর্মসূচির আওতার বাইরে থাকায় সেগুলির পরিষেবা স্বাভাবিক থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *