এশিয়ার ক্রিকেটে বাড়ল পাকিস্তানের ক্ষমতা!

এশিয়ার ক্রিকেটে বাড়ল পাকিস্তানের ক্ষমতা!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাম্প্রতিক নির্বাচনে বড় সাফল্য অর্জন করেছে পাকিস্তান-সমর্থিত প্যানেল। তিনটি ডিরেক্টর পদেই জয় পেয়েছেন পিসিবি সমর্থিত প্রার্থীরা, যা মহাদেশীয় ক্রিকেটের প্রশাসনিক ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করেছে।

নির্বাচনী বৈঠকে সভাপতিত্ব করেন এসিসি ও পিসিবি প্রধান মহসিন নকভি। ভোটাভুটির এই ফলাফলের ফলে আগামী দিনে এশিয়ার বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ, বাজেট অনুমোদন এবং ক্রিকেট প্রশাসনের সিদ্ধান্তে ইসলামাবাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছে ক্রিকেট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *