মিড ডে মিল পরিষেবায় বড় বদল! কোন কোন স্কুলে বিনামূল্যে রান্না করা খাবার দেবে এই বিখ্যাত ফাউন্ডেশন?

মিড ডে মিল পরিষেবায় বড় বদল! কোন কোন স্কুলে বিনামূল্যে রান্না করা খাবার দেবে এই বিখ্যাত ফাউন্ডেশন?

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব নিতে চলেছে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’। কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী পোষণ’-এর আওতায় এই অলাভজনক সংস্থাকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাড়পত্র দিয়ে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

‘সিঙ্গল উইন্ডো মেগা কিচেন’ মডেলে রান্না করা খাবার সরবরাহ করবে এই সংস্থাটি। প্রাথমিক ভাবে রাজ্যের ছয়টি নির্দিষ্ট এলাকা ও জেলায় এই পরিষেবা শুরু হচ্ছে। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার বিধাননগর, দমদম এবং রাজারহাট-নিউ টাউন, পুরো হাওড়া ও পুরুলিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *