আইএসএফ অধ্যায়ের অবসান! তৃণমূলেই কি ফিরছেন ভাঙড়ের হেভিওয়েট নেতা আরাবুল ইসলাম?
August 24, 20265:34 pm

তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই বিস্ফোরক ভঙ্গিতে দল ছাড়ার ঘোষণা করেন ভাঙড়ের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম। এরপরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিধানসভায় চা পান ও বৈঠকের ছবি প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। তবে দলবদল নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
গত শুক্রবার আইএসএফের বিরুদ্ধে স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে পদত্যাগ করেন আরাবুল। দলত্যাগের পরই তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির ঘটনা ঘটে, যা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ভাঙড় ব্লক অফিস চত্বরেও তাঁকে দেখে বিক্ষোভ দেখানো হয়। আইএসএফের লুম্পেন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই তিনি দল ছেড়েছেন বলে অভিযোগ করেছেন।