আইনি লড়াইয়ে বড় স্বস্তি, হাইকোর্টের নির্দেশে মহুয়া মৈত্রের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ!

আইনি লড়াইয়ে বড় স্বস্তি, হাইকোর্টের নির্দেশে মহুয়া মৈত্রের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ!

কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানায় আপাতত স্থগিতাদেশ পেয়ে আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কৃষ্ণনগরের এই সাংসদ।

সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো কঠোর বা আইনি পদক্ষেপ করা যাবে না। আদালতে মহুয়া মৈত্রের আইনজীবী যুক্তি দেন, নিম্ন আদালত কোনো বক্তব্য না শুনেই একতরফাভাবে এই নির্দেশ দিয়েছে। গত ১৮ আগস্ট বার অ্যাসোসিয়েশনের ধর্মঘট থাকার কারণে শুনানিতে তিনি উপস্থিত থাকতে পারেননি, অথচ তার পরদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি এই মামলাটি এমপি-এমএলএ (MP-MLA) আদালতে স্থানান্তর করার দাবিও তোলা হয়।

উভয় পক্ষের যুক্তি শুনে হাইকোর্ট আগামী ২৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং ৩১ আগস্ট পর্যন্ত সাংসদের সুরক্ষা বহাল রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *