৭ দিনে মার্কেট খালি করার নির্দেশ হাইকোর্টের, গতি পাচ্ছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প
August 25, 20269:33 am

কলকাতা হাইকোর্টের চূড়ান্ত নির্দেশে জোকা-এসপ্ল্যানেড (ধর্মতলা) মেট্রো প্রকল্পের দীর্ঘদিনের আইনি জট কেটে গেল। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় আগামী ৭ দিনের মধ্যে বিধানচন্দ্র রায় (বি সি রায়) মার্কেট খালি করার নির্দেশ দিয়েছেন।
মেট্রোর কাজ চলাকালীন ওই মার্কেটের ৩২১ জন দোকানদারকে সাময়িকভাবে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুনর্বাসন স্থানে জল, বিদ্যুৎ, শৌচাগার ও পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা বাধ্যতামূলক। মেট্রো স্টেশনের নির্মাণকাজ শেষ হলে ব্যবসায়ীরা যাতে আবার তাঁদের মূল জায়গায় ফিরে আসতে পারেন, রায়ে তা-ও নিশ্চিত করা হয়েছে।
সেনার আপত্তি ও মার্কেট স্থানান্তর সংক্রান্ত জটে এতদিন কাজ আটকে থাকলেও, আদালতের এই কড়া পদক্ষেপের পর ধর্মতলা মেট্রো স্টেশনের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।