সেপ্টেম্বরেই ভারতে আসছেন পুতিন? মস্কোয় বড় বার্তা নিয়ে হাজির জয়শংকর!

সেপ্টেম্বরেই ভারতে আসছেন পুতিন? মস্কোয় বড় বার্তা নিয়ে হাজির জয়শংকর!

মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা ও আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্টকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি, এদিনের উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে পরমাণু সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যপথ সহজ করার লক্ষে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোর এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি, সার এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাছাড়া, শাংহাই কো-আপরেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনের ফাঁকেও রুশ প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবমিলিয়ে, জয়শংকরের এই মস্কো সফর আগামী মাসে ভারতে পুতিনের ঐতিহাসিক উপস্থিতির সম্ভাবনাকে আরও সুদৃঢ় করল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *