৭ দিনের মধ্যে খালি করতে হবে মার্কেট! জোকা-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে বড় রায় হাইকোর্টের!

৭ দিনের মধ্যে খালি করতে হবে মার্কেট! জোকা-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে বড় রায় হাইকোর্টের!

ধর্মতলা-জোকা মেট্রো সম্প্রসারণের দীর্ঘদিনের জটিলতা কেটে গেল কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী সাতদিনের মধ্যে বি সি রায় মার্কেট খালি করে দিতে হবে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এই রায়ের ফলে মেট্রো প্রকল্পের কাজ দ্রুত শুরু হওয়ার পথ প্রশস্ত হলো। ১৯৫৪ সালের এই পুরোনো মার্কেটের মোট ৩২১টি স্টল সাময়িকভাবে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। তবে মেট্রোর কাজ সম্পূর্ণ হলে ব্যবসায়ীরা পুনরায় তাঁদের আগের জায়গায় ফিরে যেতে পারবেন।

এদিকে, মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, বিকল্প স্থানে স্টলগুলির পুনর্বাসনের পাশাপাশি সেখানে পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ এবং নিরাপত্তার উপযুক্ত বন্দোবস্ত করতে হবে। পাশাপাশি, নতুন জায়গায় কোন স্টল কোথায় বসবে, তার একটি সুনির্দিষ্ট লে-আউটও দাখিল করতে হবে। এসপ্ল্যানেডে মেট্রো স্টেশন নির্মাণে এই মার্কেট সরানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। অবশেষে আদালতের এই সবুজ সঙ্কেতে বহুকাঙ্ক্ষিত মেট্রো সম্প্রসারণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *