রাস্তায় নামতে হবে না, বিকেলে শুধু ফেসবুক লাইভ করুন! মমতাকে কড়া বার্তা শুভেন্দুর

রাস্তায় নামতে হবে না, বিকেলে শুধু ফেসবুক লাইভ করুন! মমতাকে কড়া বার্তা শুভেন্দুর

সাংবাদিকদের মুখোমুখি না হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তীব্র জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে পুলিশের ভূমিকা ও বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারকে নিশানা করেছিলেন মমতা। তার জবাবে নবান্নে শুভেন্দু পরিসংখ্যান তুলে ধরে জানান, এখনও পর্যন্ত এই যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, যার মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার মুসলিম উপভোক্তাও রয়েছেন। যোজনার স্বচ্ছতা দাবি করে তিনি স্পষ্ট জানান, যোগ্য প্রার্থীরা দল বা ধর্ম নির্বিশেষে সকলেই এই সুবিধা পেয়েছেন।

এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, আপনি বিকেলে ফেসবুকেই লাইভ করুন, রাস্তায় বেরোতে হবে না। চিনির দাম বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানান যে, মূল্যবৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া বিগত সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *