এআইয়ের অপব্যবহার! জনি লিভারের মেয়ের সঙ্গে গোবিন্দাপুত্র যশবর্ধনের বিয়ের গুঞ্জনের আসল সত্য কী?

এআইয়ের অপব্যবহার! জনি লিভারের মেয়ের সঙ্গে গোবিন্দাপুত্র যশবর্ধনের বিয়ের গুঞ্জনের আসল সত্য কী?

হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তির জেরে এমনিতেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা গোবিন্দা। এর মাঝেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর ছেলে যশবর্ধন আহুজার সঙ্গে প্রবীণ কৌতুক অভিনেতা জনি লিভারের কন্যা জেমি লিভারের বিয়ের খবর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু ছবি ও ভিডিওতে দাবি করা হয়, শীঘ্রই গোবিন্দার পুত্রবধূ হতে চলেছেন জেমি। এই ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর ভক্তমহলে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়, যা দ্রুত টক অফ দ্য টাউন হয়ে ওঠে।

অবশেষে এই জল্পনার অবসান ঘটিয়ে খোদ জেমি লিভার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, প্রথমে এআই-এর এই সৃজনশীল কারসাজি তাঁরা উপভোগ করলেও পরিস্থিতি জটিল হয়ে ওঠায় মুখ খুলতে বাধ্য হয়েছেন। জেমি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যশবর্ধন তাঁর ভাইয়ের মতো এবং বয়সেও ছোট, ফলে এই বিয়ের খবরের বিন্দুমাত্র সত্যতা নেই। যাঁরা এই ভুয়া ভিডিও তৈরি করেছেন তাঁদের সেগুলি সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

View this post on Instagram

A post shared by Jamie Lever (@its_jamielever)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *