ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত রাম রহিম ফের প্যারোলে মুক্ত! ৬ বছরে ১৭ বার বেরোলেন জেল থেকে

ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত রাম রহিম ফের প্যারোলে মুক্ত! ৬ বছরে ১৭ বার বেরোলেন জেল থেকে

ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত ‘ডেরা সাচা সওদা’ প্রধান গুরমিত রাম রহিম সিং ফের ২১ দিনের জন্য সাময়িক মুক্তি (প্যারোল) পেয়েছেন। মঙ্গলবার ভোরে কড়া নিরাপত্তার বলয়ে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে বের হন তিনি। ২০২০ সালের অক্টোবর থেকে এই নিয়ে মোট ১৭ বার জেলের বাইরে এলেন এই বিতর্কিত ধর্মগুরু।

মঙ্গলবার সকাল ৬টা ৫ মিনিট নাগাদ জেলের বাইরে এসে রাম রহিম সিরসায় অবস্থিত ডেরার সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে চলতি বছরের মে মাসে তাঁকে ৩০ দিনের এবং জানুয়ারি মাসে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছিল।

২০১৭ সালের আগস্টে দুই অনুসারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় রাম রহিমকে প্রথম জেল হেফাজতে পাঠানো হয়। পরবর্তী সময়ে সিরসার সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যাসহ একাধিক মামলাতেও তিনি দোষী প্রমাণিত হন।

ধর্ষণ ও খুনের মতো অতি গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও কীভাবে এক বন্দি বারবার এতবার প্যারোল পাচ্ছেন, তা নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *