যন্তর মন্তরের রণক্ষেত্রের পরই বড় সিদ্ধান্ত, দিল্লির নিরাপত্তায় বদলাচ্ছে পুলিশের কৌশল!

যন্তর মন্তরের রণক্ষেত্রের পরই বড় সিদ্ধান্ত, দিল্লির নিরাপত্তায় বদলাচ্ছে পুলিশের কৌশল!

রাজধানীতে গত ২০ জুলাইয়ের সহিংসতা ও বিক্ষোভ থেকে শিক্ষা নিয়ে নিজেদের গোয়েন্দা পরিকাঠামো আমূল বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। বড় ধরনের জমায়েত বা বিক্ষোভ সামলাতে আগের ব্যর্থতা ঢাকতেই এবার থেকে অন্তত ১০টি নির্দিষ্ট বিষয়ে খুঁটিনাটি আগাম খবর সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চকে। উল্লেখ্য, শিক্ষাসংক্রান্ত সংস্কারের দাবিতে প্রায় ৩০ হাজার তরুণের যন্তর মন্তর ও সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সংঘর্ষের ওই ঘটনায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটি প্যানেল গঠন করেছে।

দিল্লি পুলিশ কমিশনারের নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধু ভিড় বা স্থান নয়, বরং আন্দোলনের গভীরে গিয়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ। এর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের উৎস, নেতৃত্ব, ফান্ডিং এবং স্থানীয় ডেরার খোঁজ নেওয়া। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে ঊর্ধ্বতন অফিসারদের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ওয়্যারলেস ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে। লালকেল্লা বা যন্তর মন্তরের মতো স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং বাইরের রাজ্য থেকে আসা জমায়েত মোকাবিলা করতেই এই কঠোর ও সুনির্দিষ্ট কৌশল নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *