চিনির পথ ধরে অগ্নিমূল্য পেঁয়াজ! মাত্র ১৫ দিনে একলাফে দাম বেড়ে দ্বিগুণ, উৎসবের আগেই কি সেঞ্চুরি হাঁকাবে?

চিনির পথ ধরে অগ্নিমূল্য পেঁয়াজ! মাত্র ১৫ দিনে একলাফে দাম বেড়ে দ্বিগুণ, উৎসবের আগেই কি সেঞ্চুরি হাঁকাবে?

খুচরো বাজারে কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র পনেরো দিনের ব্যবধানে ৩০-৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। বিক্রেতাদের একাংশের আশঙ্কা, উৎসবের মরসুম শুরুর আগেই পেঁয়াজ সেঞ্চুরি হাঁকাতে পারে। পশ্চিমবঙ্গের নিজস্ব উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় নাসিক থেকে আসা পেঁয়াজের ওপর নির্ভর করতে হয়। তবে বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, জোগান ঘাটতির আড়ালে ব্যবসায়ীদের একটি অংশের কৃত্রিম মজুতদারিই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আসল কারণ।

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ও সংশ্লিষ্ট মহলের তৎপরতাও শুরু হয়েছে। দেশের বিভিন্ন শহরে পেঁয়াজের জোগান স্বাভাবিক রাখতে মহারাষ্ট্রের নাসিক থেকে বিশেষ ট্রেন ‘কান্দা এক্সপ্রেস’-এর মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ পাঠানো হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশজুড়ে পেঁয়াজের গড় খুচরো মূল্য গত বছরের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের হেঁসেলে টান পড়ায় দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *