অনলাইন কেনাকাটায় বড় বিপদের আশঙ্কা! নিষিদ্ধ হলো জনপ্রিয় এই অ্যাপগুলোর লাইসেন্স?

অনলাইন কেনাকাটায় বড় বিপদের আশঙ্কা! নিষিদ্ধ হলো জনপ্রিয় এই অ্যাপগুলোর লাইসেন্স?

বিষাক্ত ধুতরো ফল ও বীজ অনলাইনে মানুষের খাবার হিসেবে বিক্রির অভিযোগে সুইগি ইনস্টামার্ট, বিগবাস্কেট ও অ্যামাজনের লাইসেন্স স্থগিত করেছে কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কর্তৃপক্ষের দাবি, প্ল্যাটফর্মগুলোতে ধুতরোর ফল ও বীজ এমনভাবে তালিকাভুক্ত করা হয়েছিল যা সাধারণ মানুষের কাছে খাদ্যপণ্য হিসেবে প্রতিভাত হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর গুদামে তল্লাশি চালিয়ে এই বিষাক্ত পণ্যের মজুত পাওয়া যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে জনস্বাস্থ্যের সুরক্ষায় এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়।

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, অভিযুক্ত অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ধুতরো সংক্রান্ত সমস্ত পণ্যের তালিকা ও বিজ্ঞাপন অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে বিষাক্ত এই উদ্ভিদের ফল ও বীজ মানুষের খাওয়ার উদ্দেশ্যে বিক্রি, প্রদর্শন বা বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ধুতরোর মতো বিষাক্ত উদ্ভিদ খাওয়ার ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। এই ঘটনা অনলাইন মাধ্যমে খাদ্যপণ্যের তালিকাভুক্তি এবং নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *