রাখি কেনার আগে জানুন! কোন রাশির ভাইয়ের জন্য কোন রঙ ফেরাবে ভাগ্য?

দোরগোড়ায় কড়া নাড়ছে রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র এই বন্ধনকে আরও দৃঢ় করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপহার কিংবা খাওয়াদাওয়ার পাশাপাশি অনেকেই এখন জ্যোতিষশাস্ত্রের ওপর ভরসা রাখছেন। ভাইয়ের মঙ্গল কামনায় এবং তার ভাগ্য উজ্জ্বল করতে কোন রঙের রাখি পরাবেন, তা নিয়ে রয়েছে বিশেষ বিধান। শাস্ত্র মতে, সব রাশির জাতকদের জন্য সব রং শুভ হয় না। তাই রাশি মিলিয়ে সঠিক রঙের রাখি নির্বাচন করা অত্যন্ত জরুরি।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মেষ রাশির জন্য লাল, কমলা বা হলুদ এবং বৃষ রাশির জন্য নীল বা রুপালি রঙের রাখি সেরা। মিথুন ও কন্যা রাশির ভাইদের সবুজ রঙের রাখি পরালে শুভ ফল মেলে। কর্কট রাশির জন্য মুক্তো বা সাদা এবং সিংহ রাশির জন্য লাল, কমলা বা গোলাপি রং উপযুক্ত। তুলায় গোলাপী, বৃশ্চিকে পুঁথির লাল এবং ধনু রাশিতে গাঢ় হলুদ রঙের রাখি মানানসই। এছাড়া মকরে বেগুনি বা নীল, কুম্ভে ধূসর এবং মীন রাশির জন্য হলুদ বা সাদা রঙের রাখি ভাইয়ের ভাগ্যে সৌভাগ্য বয়ে আনতে পারে।