স্বামী অবর্তমানে লজে মুরগি ব্যবসায়ীর সঙ্গে একান্তে সময়! হাতেনাতে ধরে যা করল ক্ষিপ্ত জনতা

স্বামী অবর্তমানে লজে মুরগি ব্যবসায়ীর সঙ্গে একান্তে সময়! হাতেনাতে ধরে যা করল ক্ষিপ্ত জনতা

স্বামী ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করার সুবাদে একাকীত্ব কাটাতে স্থানীয় এক মুরগি ব্যবসায়ীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এক সন্তানের জননী। দীর্ঘদিনের এই পরকীয়ার জেরে সম্প্রতি ধূপগুড়ির একটি বেসরকারি লজে একান্তে সময় কাটাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই যুগল। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা সেখানে পৌঁছে তাঁদের ধরে ফেলেন। এরপর পূর্ব মাগুরমারির একটি বাড়িতে নিয়ে গিয়ে দু’জনকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে শুরু হয় চরম মারধর। ঘটনার জেরে ধূপগুড়ি জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রেজিনা বানু ও মুরগি ব্যবসায়ী আলি হুসেন উভয়েই বিবাহিত এবং তাঁদের সন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, আলি হুসেন এর আগে একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জনস্রোত নামে এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ এসে দড়িতে বাঁধা অবস্থায় ওই যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনার আইনগত তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *