মাথার ওপর পাকা ছাদের স্বপ্নপূরণ কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পে, জেনে নিন আবেদনের সহজ উপায়

মাথার ওপর পাকা ছাদের স্বপ্নপূরণ কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পে, জেনে নিন আবেদনের সহজ উপায়

দেশের গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী নাগরিকদের জন্য পাকা ছাদের ব্যবস্থা করতে কেন্দ্র সরকার চালু করেছে ‘পিএম আবাস যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকার নিম্ন ও মাঝারি আয়ের পরিবার এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষকে নতুন বাড়ি তৈরি বা পুরনো বাড়ি সংস্কারের জন্য আর্থিক সহায়তা ও গৃহঋণে ভর্তুকি দেওয়া হয়। তবে সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং দেশের কোথাও তাঁর বা তাঁর পরিবারের নামে কোনো পাকা বাড়ি থাকা চলবে না।

আবেদনের জন্য আধার কার্ড, আয়ের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (যদি থাকে), ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর থাকা আবশ্যক। শহরাঞ্চলের প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে ‘সিটিজেন অ্যাসেসমেন্ট’ বিকল্পে গিয়ে আধার যাচাইয়ের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারেন। অনলাইনে সমস্যা হলে নিকটবর্তী সিএসসি সেন্টারে যাওয়া সম্ভব। এছাড়া, গ্রামাঞ্চলের বাসিন্দারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বা সচিবের সঙ্গে যোগাযোগ করে এই সুবিধা পাওয়ার আবেদন নথিভুক্ত করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *