হাসির আড়ালে কান্নার গল্প! ভাইরাল চা বিক্রেতা কিশোর আজ কোথায়? জানলে চোখ ভিজবে আপনারও

সোশাল মিডিয়ায় যার হাসিতে মজে থাকে নেটপাড়া, সেই ভাইরাল কিশোর অরুণ কুমারের জীবন সংগ্রামের আসল সত্যিটা জানলে যে কারও চোখ ভিজবে। হাতে চায়ের কাপ নিয়ে তার সেই সরল হাসি আজ প্রায় প্রতিটি ক্রিয়েটরের মজার ভিডিওর অঙ্গ। কিন্তু এই খ্যাতির নেপথ্যে লুকিয়ে রয়েছে এক মর্মান্তিক ও অনুপ্রেরণাদায়ক অভাবের গল্প। ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে অরুণকে। পড়াশোনার কোনো সুযোগ না থাকায় পেটের দায়ে তাকে বেছে নিতে হয়েছিল ট্রাকের খালাসির কাজ। নেহেরু নামের এক ট্রাক চালকের সঙ্গে কাজ করার সুবাদে কাটত তার দিনগুলি।
একদিন রাস্তায় চা খাওয়ার সময় অরুণের সেই বিখ্যাত হাসির মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই চালক। মুহূর্তের মধ্যে রাতারাতি ইন্টারনেটে সেনসেশন হয়ে ওঠে সে। তবে এখানেই শেষ নয়; অরুণের এই জনপ্রিয়তা দেখে তাকে আলোর দিশা দেখাতে এগিয়ে আসেন সেই ট্রাক চালক নেহেরু নিজেই। নিজ দায়িত্বে তাকে বই-খাতা কিনে দিয়ে পড়াশোনার সুযোগ করে দেন তিনি। কঠোর পরিশ্রম আর অদম্য জেদ বজায় রেখে কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে অরুণ। অভাবকে জয় করে দুই জিনের এই যৌথ লড়াই আজ গোটা সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।