দেশ ধর্মশালা নয়! অনুপ্রবেশ ও মাদক দমনে অমিত শাহের ২০ বছরের ব্লুপ্রিন্ট

দেশ ধর্মশালা নয়! অনুপ্রবেশ ও মাদক দমনে অমিত শাহের ২০ বছরের ব্লুপ্রিন্ট

২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনে আগামী দুই দশকের এক সুদূরপ্রসারী অভ্যন্তরীণ নিরাপত্তা ব্লুপ্রিন্ট পেশ করেছেন। সীমান্ত সুরক্ষাকে দেশের নিরাপত্তার প্রথম শর্ত হিসেবে চিহ্নিত করে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে, এই দেশ কোনো ধর্মশালা নয় এবং এখানে বসবাসের অধিকার কেবল ভারতীয় নাগরিকদেরই রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ ও জনসংখ্যার ভারসাম্যহীনতা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ সমন্বয়ে সীমান্ত সুরক্ষা কাঠামো জোরদার করার কড়া নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি, ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার করে মামলার দ্রুত নিষ্পত্তি এবং অপরাধীদের সাজা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। মাদক পাচার সম্পূর্ণ নির্মূল করতে ‘প্রহার’ কৌশল ও ‘নারকোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট’ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি-নির্ভর গোয়েন্দা নজরদারির মাধ্যমে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস এবং পলাতক অপরাধীদের প্রত্যর্পণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও দুর্ভেদ্য করে তোলার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *