এক লাখ টাকার ক্যানসার ইঞ্জেকশনে শুধুই জল! ভয়ঙ্কর জালিয়াতির পর্দাফাঁস করে হতবাক পুলিশ!

এক লাখ টাকার ক্যানসার ইঞ্জেকশনে শুধুই জল! ভয়ঙ্কর জালিয়াতির পর্দাফাঁস করে হতবাক পুলিশ!

দিল্লির ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়েছে এক ভয়ঙ্কর ক্যানসার ওষুধ জালিয়াতির চক্র। প্রায় এক লক্ষ টাকা দামের জীবনদায়ী অ্যাভেলুম্যাব ইঞ্জেকশনের শিশিতে ক্যানসার প্রতিরোধের কোনো উপাদান ছিল না, ভেতরে ছিল শুধুই জল। জার্মানির ল্যাবে পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজস্থানের সরকারি স্কিমে ক্যানসার রোগীদের জন্য বরাদ্দ বিনামূল্যে মিল Nad-ও এই কালোবাজারি চক্রের মাধ্যমে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৯ কোটি টাকার এই জালিয়াতির চক্রে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫৮৮টি ভর্তি অ্যান্টি-ক্যানসার ভায়াল, বিপুল পরিমাণ দামি ওষুধ এবং প্রায় ৫০ লক্ষ টাকা নগদ। দিল্লি-এনসিআর ছাড়াও মুম্বই, হায়দরাবাদ, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যে সক্রিয় ছিল এই নেটওয়ার্ক। হাসপাতালের মজুত ওষুধ সরিয়ে ফেলা এবং খালি বাক্সে রি-প্যাকিংয়ের মাধ্যমে চলত এই কারবার। মারণ রোগের চিকিৎসায় ব্যবহৃত এই নকল ওষুধের কারবার কত দিন ধরে চলছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *