সিআইএ-র সতর্কতা উপেক্ষা! নেতানিয়াহুর ‘টোপে’ পা দিয়ে ইরানে ফেঁসে গেলেন ট্রাম্প?

সিআইএ-র সতর্কতা উপেক্ষা! নেতানিয়াহুর ‘টোপে’ পা দিয়ে ইরানে ফেঁসে গেলেন ট্রাম্প?

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র স্পষ্ট সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক হামলা চালিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আশ্বাসে প্রভাবিত হয়ে তিনি বিশ্বাস করেছিলেন, মাত্র ছয় সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করা সম্ভব হবে। অথচ তৎকালীন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ও শীর্ষ সামরিক কর্তারা আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে, এই আক্রমণাত্মক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে স্থায়ী আগুন জ্বলবে, হরমুজ প্রণালী অবরুদ্ধ হবে এবং বিশ্বজুড়ে আমেরিকার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে সংকটে পড়বে।

সেই আশঙ্কা আজ নির্মমভাবে সত্যি হয়েছে। ছয় মাস পেরিয়ে গেলেও যুদ্ধের ইতি টানার কোনো উপায় খুঁজে পাচ্ছে না ওয়াশিংটন। উলটো হরমুজে তালা ঝুলিয়ে দেওয়ায় এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো তছনছ হওয়ায় চরম বিপাকে পড়েছেন ট্রাম্প। এই সংঘাতে ইতিমধ্যে ১৮ জন মার্কিন সেনা নিহত ও বহু জওয়ান আহত হয়েছেন, এবং আমেরিকার অস্ত্রভাণ্ডারও প্রায় ফাঁকা হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে কোনো পরমাণু চুক্তি তো দূরের কথা, কোনোমতে হরমুজ পথ সচল করতে পারলেই হাঁফ ছেড়ে বাঁচবে আমেরিকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *