ফোনের সুরক্ষায় পিন নাকি পাসওয়ার্ড, জানুন আসল সত্যি!

ফোনের সুরক্ষায় পিন নাকি পাসওয়ার্ড, জানুন আসল সত্যি!

স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। অনেকেই মনে করেন, ফোনের স্ক্রিন লকে যত লম্বা ও জটিল পাসওয়ার্ড দেওয়া হবে, ডিভাইস তত সুরক্ষিত থাকবে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। দিনে বারবার ফোন আনলক করার ঝামেলা এড়াতে অনেকেই দীর্ঘ পাসওয়ার্ড কোথাও লিখে রাখেন বা অন্যকে বলে দেন। এই সামান্য ভুলেই সুরক্ষার বড়সড় ক্ষতি হয়।

বিশেষজ্ঞদের মতে, ফোনের স্ক্রিন লকের ক্ষেত্রে দীর্ঘ পাসওয়ার্ডের বদলে একটি শক্তপোক্ত পিন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। তবে জন্মতারিখ বা সহজ কোনো নম্বর এড়িয়ে এমন পিন নির্বাচন করতে হবে যা অনুমান করা আসাম্ভব। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া বা ব্যাংকিং অ্যাপের মতো অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা জরুরি। সঠিক কৌশল জানা থাকলে আপনার ডিজিটাল জীবন থাকবে সম্পূর্ণ নিরাপদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *