মিষ্টি খবর! চিনির দামে বড় পতন: খুচরো বাজারে মিলবে বড় স্বস্তি

মিষ্টি খবর! চিনির দামে বড় পতন: খুচরো বাজারে মিলবে বড় স্বস্তি

উৎসবের মরশুমের মুখেই মিষ্টিপ্রিয় সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। বাজারে লাগামছাড়া চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সরকারের একাধিক তৎপরতায় ইতিমধ্যেই পাইকারি ও মিলগেট পর্যায়ে চিনির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, যার প্রভাব আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যেই খুচরো বাজারে দেখা যাবে।

কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা রোধ করতে বড় ব্যবসায়ীদের ওপর চিনির মজুত রাখার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি, ১০০০-এরও বেশি কেন্দ্রে তল্লাশি অভিযান এবং ১০ লক্ষ টন চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

দক্ষিণ মহারাষ্ট্রে যেখানে মিলগেট পর্যায়ে চিনির দাম কেজিতে ৬২ টাকা ছাড়িয়েছিল, তা এখন নেমে এসেছে ৫১–৫২ টাকায়। কলকাতার পাইকারি বাজারেও দর কমে দাঁড়িয়েছে কেজি প্রতি প্রায় ৫৩ টাকা। কেন্দ্রের এই বহুমুখী পদক্ষেপে উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ ন্যায্য দামে চিনি কিনতে পারবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *