এশিয়াডে কোপ! অলিম্পিক না হোক, জাপানের এই বড় সিদ্ধান্ত মানতে বাধ্য হচ্ছে ভারত?

এশিয়াডে কোপ! অলিম্পিক না হোক, জাপানের এই বড় সিদ্ধান্ত মানতে বাধ্য হচ্ছে ভারত?

আসন্ন এশিয়ান গেমসে অহেতুক খরচ এড়াতে কঠোর অবস্থান নিয়েছে আয়োজক দেশ জাপান। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত হতে চলা এই টুর্নামেন্টে সব দেশ মিলিয়ে ১৫ হাজার জনের বেশি মানুষের আবাসন বা আনুষঙ্গিক ব্যবস্থা করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। এমনকি, বরাবরের মতো এবার কোনো নির্দিষ্ট গেমস ভিলেজ না বানিয়ে কিছু ছোট ঘর এবং নাগোয়া বন্দরে নোঙর করা একটি বড় জাহাজের ব্যবস্থা করা হয়েছে। বাজেট নিয়ন্ত্রণের এই কঠোর নীতির কারণে এশিয়াডে অংশগ্রহণকারী সব দেশকেই তাদের প্রতিনিধি দলের আকার ছোট করার নির্দেশ দিয়েছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া।

জাপানের এই আকস্মিক সিদ্ধান্তে বড় ধরনের সংকটের মুখে পড়েছে ভারত। ইতিমধ্যেই ৩৫টি খেলায় ২৬৫ জন পুরুষ ও ২২৭ জন মহিলা সহ মোট ৪৯২ জন ক্রীড়াবিদের দল ঘোষণা করেছে ভারত। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের সংখ্যার ৩৩ শতাংশ বা সর্বোচ্চ ১৬২ জন সাপোর্ট স্টাফ পাঠানোর কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে শেষ মুহূর্তে দলে নতুন কোনো অ্যাথলিটকে অন্তর্ভুক্ত করা বা বাড়তি সহায়ক দল পাঠানো নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। আয়োজকদের এই কড়াকড়ির জেরে শেষ পর্যন্ত ভারতীয় দলের সামগ্রিক গঠনে বড় ধরনের কাটছাঁট করতে বাধ্য হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *