ভিনদেশি নির্ভরতার দিন শেষ! ভারতের মাটিতেই তৈরি হতে চলেছে শক্তিশালী ‘অরাবল্লী’ ইঞ্জিন!

ভিনদেশি নির্ভরতার দিন শেষ! ভারতের মাটিতেই তৈরি হতে চলেছে শক্তিশালী ‘অরাবল্লী’ ইঞ্জিন!

বিমান ইঞ্জিন প্রযুক্তিতে দেশকে আরও আত্মনির্ভর করে তুলতে বড়সড় পদক্ষেপ করল ভারত। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ফ্রান্সের সফরান যৌথ উদ্যোগে দেশের মাটিতেই তৈরি করতে চলেছে নতুন প্রজন্মের ‘অরাবল্লী’ হেলিকপ্টার ইঞ্জিন। সাড়ে তিন হাজার থেকে চার হাজার শ্যাফ্ট হর্সপাওয়ার ক্ষমতার এই ইঞ্জিন ভবিষ্যতে ভারতের ১৩ টনের আইএমআরএইচ এবং নৌবাহিনীর মাল্টি রোল হেলিকপ্টারে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারো-ইঞ্জিন প্রযুক্তিতে ভারতের বিদেশি নির্ভরতা বহুলাংশে কমবে।

ফ্রান্সের সঙ্গে এই অংশীদারিত্বকে দেশের প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নকশা ও উৎপাদন থেকে শুরু করে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের পুরো প্রক্রিয়াই যৌথভাবে পরিচালিত হবে, যা দেশের মধ্যে উন্নত প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। সামরিক প্রয়োজনের পাশাপাশি ভবিষ্যতে এই ইঞ্জিন অসামরিক ক্ষেত্র এবং আন্তর্জাতিক বাজারেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *