জনগণনায় চরম বিপত্তি! কাউন্সিলর-পঞ্চায়েতের অসহযোগিতায় অন্ধকারে সাধারণ মানুষ

জনগণনায় চরম বিপত্তি! কাউন্সিলর-পঞ্চায়েতের অসহযোগিতায় অন্ধকারে সাধারণ মানুষ

জনগণনার দ্বিতীয় ধাপ তথা গৃহগণনা পর্বে ব্যাপক জনসচেতনতার অভাবে বাড়ি বাড়ি গিয়ে চরম সমস্যায় পড়েছেন সরকারি গণনাকারীরা। রাজ্যের একটা বড় অংশের সাধারণ মানুষ এখনও এই প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকায় এবং স্থানীয় স্তরে পর্যাপ্ত প্রচার না হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন ব্লকে প্রশাসনিকভাবে হোর্ডিং ও মাইকে প্রচার শুরু হলেও, নিচুতলার জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

সরকারি আধিকারিকদের অভিযোগ, গৃহগণনার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাঁরা অনেকেই এতে আগ্রহ দেখাচ্ছেন না। অনেক এলাকায় বোর্ড ভেঙে যাওয়ায় কাউন্সিলর নেই, আবার বহু জায়গায় জনপ্রতিনিধিরা এলাকায় অনুপস্থিত থাকায় সাধারণ মানুষও গণনাকারীদের সাহায্য করতে এগিয়ে আসছেন না। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে জনপ্রতিনিধিরা যেভাবে বুথে বুথে প্রচার চালিয়ে সহযোগিতা করতেন, বর্তমানে সেই উদ্যোগের অভাবে জনগণনা প্রক্রিয়ায় বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *