আসল উকিল নন, অষ্টম শ্রেণি পাস! কালো কোট পরে মাথাভাঙা আদালতে চলত লাখ টাকার প্রতারণা

আসল উকিল নন, অষ্টম শ্রেণি পাস! কালো কোট পরে মাথাভাঙা আদালতে চলত লাখ টাকার প্রতারণা

মাথাভাঙা মহকুমা আদালত চত্বরে আইনজীবীর ছদ্মবেশে প্রতারণার অভিযোগে এক প্রৌঢ়কে আটক করা হয়েছে। ধৃতের নাম আবেদ আলি। অষ্টম শ্রেণি পাস না করা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে সাদা শার্ট, কালো প্যান্ট এবং কালো কোট পরে আদালত চত্বরে ঘুরে বেড়াতেন। গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ বিচারপ্রার্থীরা তার পোশাক দেখে তাকে আসল আইনজীবী বলে মনে করতেন। এই সুযোগেই আইনি সহায়তার নামে প্রতারণা করে তিনি মক্কেলদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ।

শুক্রবার অভিযুক্তের এই সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে মাথাভাঙা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এই ধরনের জালিয়াতি বরদাস্ত করা হবে না। কীভাবে দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে তিনি এই কাজ চালিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *