“থিমের নামে যা খুশি চলবে না”— দুর্গাপুজোয় আমিষ বিধিনিষেধ ও থিম বিতর্কে বিশ্ব হিন্দু পরিষদ

“থিমের নামে যা খুশি চলবে না”— দুর্গাপুজোয় আমিষ বিধিনিষেধ ও থিম বিতর্কে বিশ্ব হিন্দু পরিষদ

বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমার আশপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়ার ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটি স্পষ্ট করেছে যে, রাজ্যজুড়ে আমিষ খাওয়া বন্ধের কথা বলা হচ্ছে না, তবে মণ্ডপ প্রাঙ্গণের পবিত্রতা রক্ষা করা আবশ্যক।

ভিএইচপির কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ জানান, ঐতিহ্যগতভাবে বাংলায় পুজো সর্বাংশে নিরামিষ না হলেও প্রতিমার আশপাশ কোনওভাবেই আমিষের উচ্ছিষ্ট দ্বারা অপবিত্র হওয়া উচিত নয়। যদি আমিষ বিক্রি করতেই হয়, তবে তা মণ্ডপ থেকে নির্দিষ্ট দূরত্বে করতে হবে। পুজো কমিটিগুলি উদ্যোগী না হলে সংগঠন হস্তক্ষেপে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তাছাড়া, ‘উৎসব সবার’ ধারণার বিরোধিতা করে ভিএইচপির বক্তব্য— ধর্মীয় আচার ও ঐতিহ্য রক্ষার দায়িত্ব শুধুমাত্র সনাতনীদেরই; অন্য ধর্মের মানুষ দর্শনার্থী হিসেবে আসতে পারেন। থিম পুজোর নামে ডিম বা জুতোর মণ্ডপ তৈরি এবং দেবী প্রতিমার শালীনতা ও মাতৃত্ব ক্ষুণ্ণকারী কোনো বিকৃতি সহ্য করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *