মাটির নিচ থেকে তেল বেরোতেই তুলকালাম! তৃণমূলকে নিশানা করে কী দাবি শমীকের?

মাটির নিচ থেকে তেল বেরোতেই তুলকালাম! তৃণমূলকে নিশানা করে কী দাবি শমীকের?

উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল উৎপাদন শুরু হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ওএনজিসি-র বাইগাছির তেলক্ষেত্র থেকে ইতিমধ্যেই প্রথম দফায় ১২০০ লিটার তেল পরিশোধনের জন্য হলদিয়ায় পাঠানো হয়েছে। বর্তমানে এই কূপ থেকে দৈনিক প্রায় ২০ কিউবিক মিটার তেল উৎপাদিত হচ্ছে এবং তেল পরিশোধন করে তা রিফাইনারিতে পাঠানোর কাজ চলছে। এই সাফল্যে বাংলার শিল্প সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা।

এই ঐতিহাসিক অর্জনের পর রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, প্রশাসনিক দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এতদিন এই প্রকল্প থমকে ছিল। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, দুর্নীতি ও লাল ফিতার ফাঁস থেকে শিল্পকে মুক্ত করে রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে বিষয়টি সংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরার পর এই উৎপাদন শুরু হওয়ায় বাংলার অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশাবাদী তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *