ছুটির দিনে আবহাওয়ার বড় চমক! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জারি হলো অরেঞ্জ অ্যালার্ট

ছুটির দিনে আবহাওয়ার বড় চমক! দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জারি হলো অরেঞ্জ অ্যালার্ট

মাসের শেষে ছুটির রবিবারে বাংলার আবহাওয়া নিয়ে বড়সড় সতর্কবার্তা দিল হাওয়া অফিস। রাজ্যজুড়ে বৃষ্টির তাণ্ডব শুরু হতে চলায় একাধিক জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ বা কমলা সতর্কতা।বিশেষ করে দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলায় আজ অতিভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।পাশাপাশি রাজধানী শহর কলকাতাতেও দিনভর দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।অন্যদিকে, উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার।উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *