জেলে বসেই বড় নাশকতার ছক? প্রেসিডেন্সিতে আফতাবের সেলে মিলল আইফোন ও রাউটার!

জেলে বসেই বড় নাশকতার ছক? প্রেসিডেন্সিতে আফতাবের সেলে মিলল আইফোন ও রাউটার!

আমেরিকান সেন্টারে হামলার মূল চক্রী তথা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত বন্দি আফতাব আহমেদ আনসারির প্রেসিডেন্সি জেলের সেল থেকে দুটি স্মার্টফোন, আইফোন, দুটি রাউটার, হটস্পট ডিভাইস, পেনড্রাইভ এবং ৩১ হাজার নগদ টাকা উদ্ধার হয়েছে। জেলের সুরক্ষিত ওয়ার্ডের মধ্যে কীভাবে এই হাই-টেক সামগ্রী পৌঁছাল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। তদন্তকারীদের অনুমান, এই প্রযুক্তির মাধ্যমে পাকিস্তানের যোগাযোগ রেখে বড় কোনো নাশকতার পরিকল্পনা বা জেলের নিরাপত্তা ভেদ করে পালিয়ে যাওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল।

উদ্ধার হওয়া ডিভাইসগুলির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপ খতিয়ে দেখে কোনাগুনো মহলের সঙ্গে যোগাযোগ ছিল, তা চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি, জেলের অন্দরে কারা তাঁর সঙ্গে দেখা করতে আসতেন এবং কোন বন্দিদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনার পর জেলের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে এবং অভিযুক্তকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *