হিমবাহ ধসের ঠিক ১৫ মিনিট আগে ম্যাজিক সিদ্ধান্ত! চোখের সামনে ভেসে গেল স্কুল, অলৌকিকভাবে বাঁচল ১৬৪৩ পড়ুয়া

হিমবাহ ধসের ঠিক ১৫ মিনিট আগে ম্যাজিক সিদ্ধান্ত! চোখের সামনে ভেসে গেল স্কুল, অলৌকিকভাবে বাঁচল ১৬৪৩ পড়ুয়া

নেপালের ত্রিশূলী উপত্যকার এক স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াড়ির সময়োচিত পদক্ষেপে প্রাণে বেঁচে গেল ১,৬৪৩ জন ছাত্র-ছাত্রী। হিমবাহ ধসে পাহাড়ি নদীতে হঠাৎ প্রবল জল নেমে আসার খবর পেয়েই তিনি মুহূর্তের মধ্যে স্কুল খালি করার সিদ্ধান্ত নেন। নদী থেকে প্রায় ষাট মিটার উঁচুতে তিনতলা স্কুলবাড়িটি নিরাপদ মনে হলেও, ঝুঁকি না নিয়ে তিনি জরুরি ঘণ্টা বাজিয়ে পড়ুয়াদের দ্রুত বের করে আনেন। একই সঙ্গে স্কুলবাস চালকদের সতর্ক করা হয়। ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বটগাছের নিচে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর ঠিক পরেই, ভয়ংকর হড়পা বানের জলের তোড়ে সম্পূর্ণ ভেসে যায় স্কুল বিল্ডিংটি। প্রধান শিক্ষকের এই দূরদর্শিতায় এতগুলি শিশুর জীবন রক্ষা পেলেও, নেপালজুড়ে এই প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপক প্রভাব পড়েছে। তিব্বত সীমান্তসংলগ্ন লাংটাং লিরুং শৃঙ্গের অংশ ভেঙে এই বিপর্যয়ের সূত্রপাত হয়। দেশটিতে এই ভয়াবহ দুর্যোগে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তবে চোখের সামনে স্কুল ধ্বংস হয়ে যাওয়ার পরেও প্রধান শিক্ষকের ক্ষিপ্র বুদ্ধিতে পড়ুয়াদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *