২২,০০০ কোটির ঋণ নিয়ে বিস্ফোরণ! মুকেশ আম্বানির বিরুদ্ধে সরাসরি তোপের দাগলেন সুভাষ চন্দ্র?

এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র এনসিএলটি মামলার প্রেক্ষিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর মিডিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ২২,০০০ কোটি টাকার ঋণের মিথ্যা পরিসংখ্যান ছড়ানো হচ্ছে এবং তাঁকে হয়রানি করা হচ্ছে। সুভাষ চন্দ্র আরও উল্লেখ করেন যে, ২০১৯ সালের জানুয়ারিতে জি-এর আর্থিক সংকটের পেছনে শেল কো ম্পা নিগুলির হাত ছিল। তিনি দাবি করেন, ঋণ পরিশোধের জন্য জি বিক্রির প্রস্তাব নিয়ে আম্বানির কাছে গেলে তাঁকে ব্যাঙ্কগুলির টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি মনে করেন, এই মিথ্যা প্রচার ও প্রতিহিংসামূলক কর্পোরেট খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সুভাষ চন্দ্রের সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। কো ম্পা নির মুখপাত্র এক বিবৃতিতে জানান, রিলায়েন্সের সঙ্গে যুক্ত গণমাধ্যমগুলির বিরুদ্ধে করা এমন ইঙ্গিত ও অভিযোগ তারা পুরোপুরি অস্বীকার করছেন। একই সঙ্গে সুভাষ চন্দ্রকে একজন সফল উদ্যোক্তা হিসেবে সম্মান জানানোর পাশাপাশি তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে রিলায়েন্স কর্তৃপক্ষ। কর্পোরেট মহলের এই দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যকার এই প্রকাশ্য দ্বন্দ্ব এবং পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে বর্তমানে শিল্প ও ব্যবসায়িক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।