হাতে হাত মেলানোর আগেই বয়কট! রজনীকান্তের কোন আচরণে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন অমরীশ পুরী?

হাতে হাত মেলানোর আগেই বয়কট! রজনীকান্তের কোন আচরণে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন অমরীশ পুরী?

বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা অমরীশ পুরীর অভিনয়জীবন ছিল অসাধারণ সব অভিজ্ঞতায় সমৃদ্ধ। ‘মিস্টার ইন্ডিয়া’-র রক্তহিম করা ‘মোগ্যাম্বো’ থেকে হলিউডের ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম’-এর ‘মোলা রাম’— তাঁর আইকনিক খলনায়ক রূপ আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। তবে দক্ষিণী সিনেমার ‘থালাইভা’ রজনীকান্তের সঙ্গে তাঁর সম্পর্কের সূচনাপর্বটি যে একেবারেই মসৃণ ছিল না, সেই অজানা ও চমকপ্রদ তথ্য সম্প্রতি প্রকাশ্যে এনেছেন প্রয়াত অভিনেতার ছেলে রাজীব পুরী।

এক সাক্ষাৎকারে রাজীব পুরী জানান, কেরিয়ারের শুরুতে একসময় রজনীকান্তের সঙ্গে কাজ করতে গিয়ে তীব্র অস্বস্তিতে পড়েছিলেন তাঁর বাবা। চেন্নাইয়ের একটি ছবির শুটিংয়ে রজনীকান্তের আচরণে ব্যথিত হয়ে অমরীশ পুরীর মনে হয়েছিল, তিনি সেটে নিজের তারকাখ্যাতির দাপট দেখাচ্ছেন। এই বিষয়টি মেনে নিতে না পেরে তিনি মুম্বই ফিরে এসেই ছবিটির প্রযোজককে জানিয়ে দেন যে এমন পরিবেশে কাজ করা তাঁর পক্ষে আসাম্ভব। তবে রজনীকান্ত নিজ উদ্যোগে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় সেই মনোমালিন্য কেটে যায় এবং পরবর্তী সময়ে তাঁরা একসঙ্গে মোট নয়টি চলচ্চিত্রে কাজ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *