১ সেপ্টেম্বর থেকে বড় বদল! দুধ, রান্নার গ্যাস ও গাড়ির দামে পকেটে চাপ আমজনতার

১ সেপ্টেম্বর থেকে বড় বদল! দুধ, রান্নার গ্যাস ও গাড়ির দামে পকেটে চাপ আমজনতার

প্রতি মাসের প্রথম দিনেই দেশের আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে রদবদল ঘটে। বছরের নবম মাস অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেও বেশ কয়েকটি প্রধান ক্ষেত্রে নিয়ম বদলাতে চলেছে। রান্নাঘর থেকে শুরু করে বিমানযাত্রা ও যানবাহন—সব জায়গাতেই এই পরিবর্তনের বড় প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে কী কী বিষয়ে পরিবর্তন আসতে চলেছে:

১. রান্নার গ্যাস (LPG) সিলিন্ডারের দাম:

প্রতি মাসের ১ তারিখেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দর ঘোষণা করে। ১ সেপ্টেম্বরও এলপিজি-র নতুন দাম প্রকাশ করতে পারে সংস্থাগুলি। বাণিজ্যিক (১৯ কেজির) কিংবা গার্হস্থ্য (১৪.২ কেজির) ব্যবহারের সিলিন্ডারের দাম বাড়ে নাকি কমে, তার ওপর ভিত্তি করে আমজনতার রান্নাঘরের বাজেটে সরাসরি প্রভাব পড়বে।

২. বিমানে যাতায়াত ও জ্বালানির (ATF) দর:

এলপিজি-র পাশাপাশি ১ তারিখেই এয়ারলাইন্সগুলির ব্যবহৃত বিমান জ্বালানি বা ATF (Aviation Turbine Fuel)-এর নতুন দাম নির্ধারিত হয়। ক্রুড অয়েলের ওপর ভিত্তি করে এই দাম কমলে বা বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বিমানের বিমান ভাড়া বা টিকিটের দরের ওপর।

৩. দুধের দাম বৃদ্ধি:

মাস শুরুর প্রথম দিনেই আমজনতার জন্য দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ধাপে মুম্বইয়ে দুগ্ধ প্রস্তুতকারক সংস্থাগুলি প্রতি লিটার দুধের দাম ৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করছে। ফলে সেখানে প্রতি লিটার দুধ ৯৩ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১০২ টাকা।

৪. গাড়ি কেনা এখন থেকে আরও দামি:

আপনি যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে ১ সেপ্টেম্বর থেকে পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে। টাটা মোটরস (Tata Motors) তাদের সমস্ত ধরনের প্যাসেঞ্জার ভেহিকল এবং SUV-র দাম প্রায় ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। এছাড়া অপর জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই-ও (Hyundai) তাদের গাড়ির দাম বৃদ্ধি করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *