আদালতের নির্দেশে ভাঙল স্কুল, বৃষ্টির মধ্যে ত্রিপলের নিচে চলছে খুদে পড়ুয়াদের ক্লাস!

আদালতের নির্দেশে ভাঙল স্কুল, বৃষ্টির মধ্যে ত্রিপলের নিচে চলছে খুদে পড়ুয়াদের ক্লাস!

জমি সংক্রান্ত মামলার জেরে আদালতের রায়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাহারপোতা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ শতাংশ ভবন সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে। ১১৫ বছরের পুরনো এই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আকস্মিক বিপর্যয়ের পর বর্তমানে রাজ্যজুড়ে চলা নিম্নচাপের প্রবল বৃষ্টিতে চরম সংকট তৈরি হয়েছে। বাধ্য হয়ে স্কুল চত্বরে ত্রিপল ও প্লাস্টিক টাঙিয়ে পঠনপাঠন চালু রেখেছেন শিক্ষক-শিক্ষিকারা। জল-কাদায় ভিজে ও নাজেহাল হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে বিদ্যালয়ের প্রায় ১৩০ জন খুদে পড়ুয়াকে।

ভরা বর্ষায় এহেন দুরবস্থার কারণে পড়ুয়াদের বইখাতা ভিজে নষ্ট হচ্ছে এবং তারা চরম শারীরিক অস্বস্তির মুখে পড়ছে। স্কুল ভবন ভাঙার ফলে শৌচালয় না থাকায় ছাত্রছাত্রীদের দূরে গিয়ে শৌচকর্ম সারতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। এছাড়া মিড ডে মিল রান্নার কাজেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এমতাবস্থায় স্কুল সচল রাখা নিয়ে চোখে জল নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে শিক্ষকমণ্ডলী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *