ফ্ল্যাট থেকে মাছ-সবজি, সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ! বাজার ও আবাসন জালিয়াতিতে ‘জিরো টলারেন্স’ নীতি মুখ্যমন্ত্রীর

ফ্ল্যাট থেকে মাছ-সবজি, সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ! বাজার ও আবাসন জালিয়াতিতে ‘জিরো টলারেন্স’ নীতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের বহুতল আবাসন কেনাবেচায় ভুয়ো বিজ্ঞাপন দেখিয়ে ফ্ল্যাট বুকিংয়ের নামে অগ্রিম টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সোমবার হগ মার্কেট চত্বরে ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনা করে এই জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুংকার দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফ্ল্যাটের নামে প্রতারণা, সবজি-মাছে ক্ষতিকর রঙের প্রয়োগ এবং ওজনে কারচুপির মতো দুর্নীতি বরদাস্ত করা হবে না। জনতার দরবারেও ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণার একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানান তিনি।

অনলাইন খাবার অর্ডারের নামে জালিয়াতি ঠেকাতে ইতিমধ্যেই নিউটাউনের একটি বাড়ি থেকে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ববর্তী সরকারগুলির আমলে ক্রেতা সুরক্ষা দপ্তর চরম অবহেলিত ছিল বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের অপরাধ দমনে এবার রাজ্যজুড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে। সাধারণ মানুষকে সচেতন করতে জেলাওয়ারি বাউল গান, লিফলেট বিলি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচারের পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *