AI-এর বিদ্যুতের খিদে মেটাতে মাস্কের মাস্টারস্ট্রোক: স্পেসএক্স তৈরি করছে নিজস্ব গ্যাস টারবাইন

AI-এর বিদ্যুতের খিদে মেটাতে মাস্কের মাস্টারস্ট্রোক: স্পেসএক্স তৈরি করছে নিজস্ব গ্যাস টারবাইন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ডেটা সেন্টারগুলোর অত্যধিক বিদ্যুৎ চাহিদার কারণে বিশ্বজুড়ে বড় ধরনের বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই সমস্যা মেটাতে এবার এক যুগান্তকারী পদক্ষপ নিচ্ছেন এলন মাস্ক। তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’ (SpaceX) সিদ্ধান্ত নিয়েছে, তারা নিজেরাই গ্যাস টারবাইনের অতিপ্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করবে। এর জন্য টেক্সাসের বাস্ত্রোপে প্রায় ৮৩০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে এক বিশাল কারখানা (ইন-হাউস ফাউন্ড্রি)।

মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জানান, সৌরবিদ্যুতের প্রসার ঘটালেও আগামী কয়েক বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করতেই হবে। তবে বাজারে গ্যাস টারবাইনের বিশেষ কাস্টিং যন্ত্রাংশ তৈরির কারখানার ভীষণ ঘাটতি রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের প্রধান বাধা (বটলনেক)। স্পেসএক্স নিজেরা এই যন্ত্রাংশ তৈরি করলে নতুন বিদ্যুৎ কেন্দ্র চালুর সময়সীমা অন্তত ১৮ মাস কমে আসবে।

বিশেষজ্ঞদের মতে, স্পেসএক্সের রকেট ইঞ্জিনের টারবাইন ও ডেটা সেন্টারের গ্যাস টারবাইনে একই ধরনের সংকর ধাতু (Alloy) ব্যবহৃত হয়। ফলে একই কারখানায় মহাকাশ প্রযুক্তি এবং AI ডেটা সেন্টারের কাজ চালানো সম্ভব হবে, যা খরচ অনেকটাই কমাবে। ২০২৯-৩০ সাল পর্যন্ত বিশ্বের অন্যান্য যন্ত্রাংশ নির্মাতা কারখানাগুলোর বুকিং পূর্ণ থাকায়, মাস্কের এই নিজস্ব কারখানা উদ্যোগটি ভবিষ্যতের বিদ্যুৎ সংকট মেটাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *