ইউনিটপ্রতি আড়াই গুণ দাম দিয়েও কেন চিনের বর্জ্য বিদ্যুৎ প্রকল্পে ঝুঁকছে বাংলাদেশ?
September 2, 202611:33 am
গ্যাস সংকটে দিনে প্রায় ১০ ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়ে বিপর্যস্ত বাংলাদেশ। এমন তীব্র বিদ্যুৎ ঘাটতির মধ্যেও ভারত থেকে সামান্য অতিরিক্ত চার্জে বিদ্যুৎ আমদানিতে অনীহা দেখাচ্ছে ঢাকা। এর বিপরীতে, চিনা সংস্থার সঙ্গে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কেনার চুক্তি করেছে সরকার, যা প্রচলিত দরের তুলনায় প্রায় ১২৭ শতাংশ বেশি। এই চিনা প্রকল্পটি মাত্র ৪২ মেগাওয়াটের হলেও এর মূল কারণ নিহিত রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায়।
মূলত ঢাকার আমিনবাজারের পাহাড়সমান আবর্জনা সমস্যা থেকে মুক্তি পেতেই এই উচ্চমূল্যের বিদ্যুৎ প্রকল্পে সায় দিয়েছে প্রশাসন। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে রাজধানী পরিষ্কার রাখার পরিকল্পনা থাকলেও, বিপুল দামের এই প্রকল্প বর্তমান তীব্র বিদ্যুৎ সংকট সমাধানের জন্য যথেষ্ট নয়।