শৌচালয়ে পা পিছলে মর্মান্তিক দুর্ঘটনা! পায়ুদ্বারে ৮ ইঞ্চির কাঠের বাঁট ঢুকে যাওয়ায় চরম বিপাকে প্রৌঢ়

শৌচালয়ে পা পিছলে মর্মান্তিক দুর্ঘটনা! পায়ুদ্বারে ৮ ইঞ্চির কাঠের বাঁট ঢুকে যাওয়ায় চরম বিপাকে প্রৌঢ়

মুর্শিদাবাদের সালার থানায় এক অদ্ভুত ও ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। শৌচালয়ে পা পিছলে পড়ে গিয়ে পঞ্চাশ বছরের এক কৃষকের পায়ুদ্বারে আট ইঞ্চির একটি কাঠের বাঁট ঢুকে যায়। তীব্র যন্ত্রণায় ছটফট করা অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন যে কাঠের টুকরোটি বেশ গভীরে আটকে রয়েছে এবং তা সাধারণ উপায়ে বের করা সম্ভব নয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে কাটোয়া হাসপাতালের শল্য চিকিৎসক সুব্রত হালদার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ফরসেপ দিয়ে বের করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর জরুরি ভিত্তিতে ছোট অপারেশন করে সফলভাবে কাঠের টুকরোটি বের করা হয়। বর্তমানে ওই প্রৌঢ় রোগী সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন। রোগীর দাবি, শৌচালয়ে পড়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *