জন্মাষ্টমীতে গোপালের কৃপায় মিলবে ভাগ্যবদল! এই ৩টি বিশেষ ভোগের গোপনেই লুকিয়ে সমৃদ্ধির চাবিকাঠি

জন্মাষ্টমীতে গোপালের কৃপায় মিলবে ভাগ্যবদল! এই ৩টি বিশেষ ভোগের গোপনেই লুকিয়ে সমৃদ্ধির চাবিকাঠি

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দেশজুড়ে ধুমধাম করে পালিত হতে চলেছে শুভ জন্মাষ্টমী। সনাতন পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আগমন ঘটেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। এই পুণ্য তিথিতে ঘরে ঘরে গোপাল পুজোর প্রচলন রয়েছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের দাবি, এই বিশেষ দিনে কয়েকটি সহজ শাস্ত্রীয় নিয়ম মেনে পুজো করলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি লাভ করা সম্ভব।

পুজোর দিন যা যা করণীয়:

  • বিশেষ ভোগ ও উপবাস: জন্মাষ্টমীর দিন গোপালকে কেশরযুক্ত ক্ষীর নিবেদন করা অত্যন্ত শুভ। ভক্তদের সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় পুজো সম্পন্ন করার পর অন্নগ্রহণের পরামর্শ দেওয়া হয়। এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার পালন করা বাধ্যতামূলক।
  • দোলনা ও তুলসী মালা: বাড়িতে দোলনা থাকলে গোপালকে তাতে বসিয়ে দোলানো এবং তাঁর গলায় তুলসীর মালা পরানো অত্যন্ত কল্যাণকর।
  • বিশেষ অভিষেক ও স্নানবিধি: কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্মের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দন ও সামান্য কর্পূর মিশিয়ে গোপালের অভিষেক করা উচিত। এছাড়া, গোপালের অঙ্গে ঘি বা মাখন মাখিয়ে রূপোর পাত্র কিংবা দক্ষিণাবর্ত শঙ্খে কাঁচা দুধ ও গঙ্গাজল মিশিয়ে স্নান করানো প্রচলিত রীতি।
  • বাস্তু টোটকা ও সমৃদ্ধি: পুজোর দিন গোপালের হাতে একটি ছোট রূপোর বাঁশি দিয়ে পরবর্তীতে সেটি তিজোরি বা টাকা রাখার স্থানে রেখে দিন। পাশাপাশি পুজোর ঘরে ময়ূরের পালক রাখলে সংসারের বাস্তুদোষ কেটে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
  • দরিদ্র নারায়ণ সেবা: নিজের সামর্থ্য অনুযায়ী এই বিশেষ দিনে কচি-কাঁচাদের বা শিশুদের পেট ভরে খাওয়ালে অশেষ পুণ্য লাভ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *