জন্মাষ্টমীর ভোগ হবে নিখুঁত! বাজার থেকে মিষ্টি তাল কেনার ৪টি জাদুকরী টিপস

জন্মাষ্টমীর ভোগ হবে নিখুঁত! বাজার থেকে মিষ্টি তাল কেনার ৪টি জাদুকরী টিপস

জন্মাষ্টমীতে তালের বড়া বা ক্ষীর ছাড়া গোপালের ভোগ আসাম্পূর্ণ। কিন্তু বাজার থেকে কিনে আনা তাল তেঁতো হলে পুরো আয়োজনই মাটি হয়ে যায়। বাইরে থেকে সব তাল দেখতে একরকম মনে হলেও, গাছপাকা ও মিষ্টি তাল চিনে নেওয়ার সহজ কিছু উপায় রয়েছে।

নিখুঁত তাল কিনতে মাথায় রাখুন এই ৪টি বিষয়:

  • রং দেখে বাছুন: লালচে বা হলুদ তাল বেশি মিষ্টি হয়—এটি সম্পূর্ণ ভুল ধারণা। আসল গাছপাকা মিষ্টি তালের রং কুচকুচে ঘন কালো হয়। গায়ে লালচে আভা থাকার অর্থ হলো তালটি ঠিকমতো পাকেনি।
  • ওজন যাচাই করুন: বড় তাল দেখলেই প্রলুব্ধ হবেন না, বরং ওজন দেখুন। ছোট বা মাঝারি তালও যদি ভারী হয়, তবে বুঝতে হবে তাতে রস ও শাঁস ভরপুর রয়েছে। গোলগাল আকৃতি এবং গায়ে সুতোর মতো সাদা দাগ থাকা মিষ্টি তালের লক্ষণ।
  • বোঁটা ও সুবাস: তালের বোঁটায় হালকা চাপ দিলে যদি তা সহজেই খুলে আসে এবং সেখান থেকে মিষ্টি সুবাস বের হয়, তবে সেটি স্বাভাবিকভাবে পাকা তাল। টক বা কষা গন্ধ থাকলে সেটি এড়িয়ে চলুন।
  • খোসা ও তেঁতো কাটানোর উপায়: একদম তেলতেলে মসৃণ খোসার বদলে সামান্য অমসৃণ খোসাযুক্ত তাল মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। রস বের করার পর যদি তা সামান্য তেঁতো লাগে, তবে রসে অল্প নুন ও জল মিশিয়ে সুতির কাপড়ে ১-২ ঘণ্টা ঝুলিয়ে রাখুন। তিতকুটে জল ঝরে গিয়ে রস খাওয়ার উপযোগী ও মিষ্টি হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *