ব্যস্ত টাইমস স্কোয়্যারে মর্মান্তিক খুন! প্রাণ হারালেন ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

ব্যস্ত টাইমস স্কোয়্যারে মর্মান্তিক খুন! প্রাণ হারালেন ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

নিউ ইয়র্কের অত্যন্ত ব্যস্ত টাইমস স্কোয়্যারে ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্তিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক অতর্কিত হামলায় আরও এক প্রবীণ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত এরিন ব্যাঙ্ক অফ আমেরিকার নিউ ইয়র্ক সিটির অফিসে উচ্চপদে কর্মরত ছিলেন। টাইমস স্কোয়্যারের জনবহুল ও পর্যটকদের ভিড়ে ভরা এলাকায় হঠাৎই তাঁর ওপর বড় ছুরি নিয়ে চড়াও হন এক হামলাকারী মহিলা।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মহিলার নাম পামেলা সিসনেরোস। কুইন্সের বাসিন্দা ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এরিনের ওপর হামলা চালানোর ঠিক আগেই তিনি ৬৮ বছরের এক বৃদ্ধের পেটে ছুরি চালিয়ে জখম করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্টান গান ব্যবহার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর বাধ্য হয়ে পুলিশের গুলিতে ওই আক্রমণকারী মহিলার মৃত্যু হয়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *