কেমিক্যালকে বলুন বাই! মাত্র ৩ উপাদানে বাড়িতেই বানান জাদুকরী হেয়ার অয়েল

কেমিক্যালকে বলুন বাই! মাত্র ৩ উপাদানে বাড়িতেই বানান জাদুকরী হেয়ার অয়েল

আজকের দৌড়ঝাঁপের জীবন, অনিয়ম, মানসিক চাপ ও তীব্র দূষণের কারণে চুল পড়া ও ভেঙে যাওয়া এখন সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাজারের নামী-দামি কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করেও অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল পান না। তবে দুশ্চিন্তার দিন শেষ! কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন এক জাদুকরী হেয়ার অয়েল।

প্রয়োজনীয় উপাদান:

  • কোল্ড-প্রেসড নারকেল তেল
  • জবা ফুল ও পাতা
  • মেথি দানা

তৈরির সহজ নিয়ম: প্রথমে জবা ফুল ও পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিন। এরপর মেথি, জবা ফুল ও পাতা একসাথে হালকা থ্যাঁতো বা গুঁড়ো করে নিতে হবে। একটি লোহার কড়াইতে নারকেল তেল গরম করে তাতে এই মিশ্রণটি দিয়ে দিন। একদম ধিমে আঁচে ১০ থেকে ১৫ মিনিট ফোটান। তেলের রং হালকা বাদামি হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হলে সুতির পাতলা কাপড়ে ছেঁকে একটি কাঁচের বোতলে ভরে রাখুন।

উপাদানগুলোর জাদুকরী উপকারিতা:

  • নারকেল তেল: চুলের গভীর থেকে পুষ্টি জোগায় এবং প্রোটিনের ঘাটতি মেড়ায়।
  • মেথি দানা: চুলের গোড়া মজবুত করে এবং খুশকি দূর করতে সাহায্য করে।
  • জবা ফুল ও পাতা: চুলের ফলিকল সক্রিয় করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করে।

সপ্তাহে দুই থেকে তিন দিন এই তেল হালকা গরম করে স্কাল্পে আলতো করে ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে গোড়া থেকে শক্ত, ঘন, কালো ও উজ্জ্বল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *