সন্তান স্কুল থেকে বের হলেই মোবাইলে নোটিফিকেশন! শান্তিপুরের এই স্কুলের অভিনব উদ্যোগে তাক লাগাল সবাইকে

সন্তান স্কুল থেকে বের হলেই মোবাইলে নোটিফিকেশন! শান্তিপুরের এই স্কুলের অভিনব উদ্যোগে তাক লাগাল সবাইকে

শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। কচিকাঁচারা কখন বিদ্যালয়ে প্রবেশ করছে এবং ছুটির পর কখন বের হচ্ছে, সেই সমস্ত তথ্য এবার মুহূর্তেই পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। এই উদ্দেশ্যে বিদ্যালয়ে চালু করা হয়েছে সর্বাধুনিক আরএফআইডি প্রযুক্তিনির্ভর ডিজিটাল হাজিরা ব্যবস্থা। এর ফলে সন্তানদের উপস্থিতি ও প্রস্থান নিয়ে অভিভাবকদের দীর্ঘদিনের দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।

শুধু ডিজিটাল হাজিরাই নয়, বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও আনা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে অভিভাবকরা বাড়িতে বসেই সন্তানদের পরীক্ষার ফলাফল জানতে এবং রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীম সেন জানান, প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতে এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের এমন আধুনিক পদক্ষেপে দারুণ খুশি পড়ুয়াদের অভিভাবকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *