বালুরঘাটে মধ্যাহ্নভোজে সুকান্তের বাড়িতে রাজকীয় আপ্যায়ন, শুভেন্দুর মেন্যুতে জায়গা পেল গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীরদই

বালুরঘাটে প্রশাসনিক সভা ও একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে মধ্যাহ্নভোজ সেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত-পত্নীর নিখুঁত ব্যবস্থাপনায় আয়োজিত এই মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ভাতের সঙ্গে পাটশাক ভাজা, পোস্ত, ডাল, রাইখর মাছ ভাজা, ময়া মাছের চচ্চরি, কাতলা, ইলিশ, দেশি মুরগির ঝোল ও খাসির মাংস। চাটনি ও রসগোল্লার পাশাপাশি শেষপাতে ছিল দক্ষিণ দিনাজপুরের জিআই ট্যাগ প্রাপ্তির পথে থাকা নয়াবাজারের বিখ্যাত ক্ষীরদই।
কথায় বলে দক্ষিণ দিনাজপুর গিয়ে নয়াবাজারের এই দই না চেখে দেখলে সফরই আসাম্পূর্ণ থেকে যায়। গরুর দুধ দীর্ঘ সময় জ্বাল দিয়ে ও ক্যারামেলাইজড চিনির মিশ্রণে তৈরি এই ক্ষীরদইয়ের সুখ্যাতি দেশজুড়ে রয়েছে। গঙ্গারামপুর ব্লকের প্রায় ১৬০টি পরিবার বংশপরম্পরায় এই ব্যবসার সঙ্গে যুক্ত। আপনি চাইলে ঘরে বসেই ফুল-ফ্যাট গরুর দুধ, চিনি এবং টক দইয়ের ছাঁচ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ঐতিহ্যবাহী এই সুস্বাদু ক্ষীরদই।